ফু-ওয়াং সিরামিকের এজিএম অনুষ্ঠিত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফু-ওয়াং সিরামিকের এজিএম অনুষ্ঠিত

 

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং সিরামিক ইন্ডাষ্ট্রি লিমিটেডের ২৬ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্ম-এ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালক সাদাদ রহমান। উক্ত সভায় মনোনীত পরিচালক মোঃ শাহিদ হোসেন তানজিল, স্বতন্ত্র পরিচালক সৈয়দ রেজারাজ আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুজ্জামান ভূঞা, প্রধান আর্থিক কর্মকর্তা আহমেদ মোনাব্বী, কোম্পানী সচিব মোহাম্মদ আব্দুল হালিম ঠাকুরসহ বিপুল সংখ্যক সম্মানিত শেয়ারহোল্ডার জুমে উপস্থিত ছিলেন।




সভার কার্যক্রম পরিচালনা করেন কোম্পানি সচিব মোহাম্মদ আব্দুল হালিম ঠাকুর।


সভায় উপস্থিত শেয়ারহোল্ডারগণ ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থ বছরে উদ্যোক্তা এবং পরিচালক ব্যতিত সকল শেয়ারহোল্ডারদের জন্য ২% নগদ লভ্যাংশ এবং অন্যান্য এজেন্ডাগুলো সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।

কোন মন্তব্য নেই