হামিদ ফেব্রিক্সের এজিএমে লভ্যাংশ অনুমোদন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

হামিদ ফেব্রিক্সের এজিএমে লভ্যাংশ অনুমোদন


পুঁজিবাজারে তালিকাভুক্ত হামিদ ফেব্রিক্স লিমিটেডের ২৭ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সাধারন শেয়ারহোল্ডারগনের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশসহ সকল এজেন্ডা সমুহ অনুমোদিত হয়।


সোমবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত সভায় শেয়ারহোল্ডারগন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ এবং পরিচালনা পর্ষদের সদস্যগন উপস্থিত ছিলেন।


কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ, এইচ, এম, মোজাম্মেল হক সভায় সভাপতিত্ব করেন। সভা সঞ্চালন করেন কোম্পানী সচিব এ, এস, এম, মিজানুর রহমান।

কোন মন্তব্য নেই