ইসরায়েলে কভিডের চতুর্থ ডোজ প্রয়োগ শুরু
কভিড-১৯ এর চতুর্থ ডোজের প্রয়োগ শুরু করেছে ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার এটির অনুমোদনের পর আজ থেকে আনুষ্ঠানিক প্রয়োগ শুরু করে দেশটি। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল স্বাস্থ্যমন্ত্রী নিতজান হোরোভিটজ শুক্রবার বলেছেন দেশটির বয়স্ক ব্যক্তি ও সংক্রমণের অধিক ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের দেয়া হবে চতুর্থ ডোজ বা বুস্টারের দ্বিতীয় ডোজ।
গতকাল বৃহস্পতিবার দূর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন লোক বয়স্কদের জন্য টিকার চতুর্থ ডোজ অনুমোদন দেয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েলের একটি হাসপাতাল গত সোমবার স্বাস্থ্যকর্মীদের উপর পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করে এটি। বুস্টারগুলোর দ্বিতীয় ডোজ ওমিক্রনের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করবে বলে জানায় ইসরায়েল।
এদিকে ওমিক্রন ও ডেল্টার সংক্রমণে অন্যদেশ যখন ভুগছে তখন দক্ষিণ আফ্রিকা যেন তার বিপরীতেই হাঁটতে শুরু করলো। রাত্রিকালীন কারফিউ তুলে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেসঙ্গে দেশটির কর্মকর্তারা মনে করছেন, করোনা সংক্রমণের চতুর্থ ঢেউয়ের চূড়া পেরিয়ে গেছেন তারা।
কোন মন্তব্য নেই