‘বি’ ক্যাটাগরিতে নামল আরও চার কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

‘বি’ ক্যাটাগরিতে নামল আরও চার কোম্পানি



 

শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়ে কোম্পানিগুলো ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরীতে নেমে গেল। চার কোম্পানির মধ্যে রয়েছে বাংলাদেশ অটোকারস, রহিমা ফুড, ন্যাশনাল ফীড এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


বাংলাদেশ অটোকারস: কোম্পানিটি ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এর ফলে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে কোম্পানিটি।


রহিমা ফুড: কোম্পানিটি ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এর ফলে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে কোম্পানিটি।


ন্যাশনাল ফীড: কোম্পানিটি ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।

এর ফলে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে কোম্পানিটি।


ন্যাশনাল ব্যাংক: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে। এর ফলে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে কোম্পানিটি।


কোম্পানিগুলোর শেয়ার ‘বি’ক্যাটাগরির অধীনে আগামীকাল ২৯ ডিসেম্বর থেকে লেনদেন শুরু হবে।


কোম্পানিগুলো মধ্যে বাংলাদেশ অটোকারসের পিই রেশিও ২৭৮.৯৬, রহিমা ফুডের ২২২৮.১৩, ন্যাশনাল ফীডের ১৬৬.৬৭ এবং ন্যাশনাল ব্যাংকের ১২.৭৮ পয়েন্ট।



কোন মন্তব্য নেই