ডিপজিটরি দুই আইনের সংশোধন: আবেদন ও নিবন্ধন ফি নির্ধারণ
ডিপজিটরি দুই আইনের সংশোধন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ ২৮ ডিসেম্বর ডিপজিটরি প্রবিধানমালা,২০০০ এবং ডিপজিটরি (ব্যবহারি) প্রবিধানমালা,২০০৩ সংশোধন করে প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সংশোধিত ডিপজিটরি প্রবিধানমালা,২০০০’এ, আবেদন ফি এবং নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে আবেদন ফি ৫ লাখ টাকা এবং নিবন্ধন ফি ১ কোটি টাকা কমিশনের অনুকূলে প্রদান করার প্রবিধান তৈরি করা হয়েছে।
কোন মন্তব্য নেই