সপ্তাহে ৪ দিন কাজের আইন হচ্ছে ভারতে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সপ্তাহে ৪ দিন কাজের আইন হচ্ছে ভারতে

 

নতুন আইন বাস্তবায়িত হলে ভারতে আগামী বছর থেকে সপ্তাহে ৪ দিন কাজ করবেন কর্মীরা। এতে পরিবর্তন হতে পারে কর্মীদের বেতনও।  ইন্ডিয়ান এক্সপ্রেস ও  হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি আগামী বছর মজুরি, সামাজিক নিরাপত্তা, শিল্প সম্পর্ক ও পেশাগত নিরাপত্তা বিষয়ে নতুন চারটি শ্রম আইন বাস্তবায়ন করতে যাচ্ছে ।


 নতুন এই আইন চালু হলে কর্মীদের বেতন, কাজের সময় এবং সাপ্তাহিক কর্মদিবসের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে।


সংবাদসংস্থা পিটিআইকে দেশটির ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তা  জানান, নতুন শ্রম আইন বাস্তবায়ন করা হলে আগামী বছর থেকে কর্মীরা সপ্তাহে চার দিন কাজ করবেন।


বর্তমানে দেশটির কর্মীরা সপ্তাহে পাঁচ দিন কাজ করেন। তবে নতুন আইন হলে ভারতের কর্মীদের ওই চার দিন ১২ ঘণ্টা করে কাজ করতে হবে। কারণ, শ্রম মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, সপ্তাহে ৪৮ ঘণ্টা কাজ করার যে নিয়ম রয়েছে, তা পূরণ করতে হবে।


তবে এই আইন চালু হলে দেশটির কর্মীদের বেতন কমে যেতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন শ্রম আইনে কর্মীরা মূল বেতনের অর্ধেক পাবেন মাসিক বেতন হিসেবে। বাকিটা মূল বেতন ও ডিয়ারনেস অ্যালোয়েন্সের (ডিএ) শতকরা হার হিসেবে প্রভিডেন্ট ফান্ডে থাকবে। 

কোন মন্তব্য নেই