বার্ষিক পার্টনার অব দ্য ইয়ার ঘোষণা মাইক্রোসফটের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বার্ষিক পার্টনার অব দ্য ইয়ার ঘোষণা মাইক্রোসফটের


২০২১ বাংলাদেশ পার্টনার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডের বিজয়ী ও ফাইনালিস্টদের নাম ঘোষণা করেছে মাইক্রোসফট। যেসব প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রযুক্তির ওপর ভিত্তি করে উদ্ভাবন ও গ্রাহককেন্দ্রিক সমাধান প্রদানে উত্কর্ষ অর্জন করে, তাদের এ পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেয় মাইক্রোসফট।   


সম্প্রতি অনুষ্ঠিত মাইক্রোসফট এসইএ নিউ মার্কেটস অঞ্চলে পুরস্কারজয়ী ও ফাইনালিস্টদের স্বীকৃতি দেয়া হয়। এ বছর বিভিন্ন শ্রেণীতে প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দিয়েছে মাইক্রোসফট।


এ বিষয়ে মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুপ ফারুক বলেন, মাইক্রোসফট বাংলাদেশ পার্টনার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড বিজয়ীদের সাফল্য উদযাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এসব প্রতিষ্ঠান শিল্প খাতে শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে, এ অঞ্চলে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করছে এবং তাদের যুক্ত করতে আরো বেশি কিছু অর্জনে সহায়তা করছে।


একশর বেশি দেশের ৪ হাজার ৪০০-এর বেশি মনোনয়ন থেকে বিজয়ীদের নির্বাচনে অ্যাওয়ার্ডকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। গ্রাহকদের প্রতিশ্রুতি, বাজারে সমাধানের প্রভাব ও মাইক্রোসফট প্রযুক্তির অনুকরণীয় ব্যবহারের ভিত্তিতে আবেদনকারীদের মূল্যায়ন করা হয়েছে।


মাইক্রোসফটের সাউথইস্ট এশিয়া নিউ মার্কেটসের চিফ পার্টনার অফিসার অ্যান ফাম বলেন, বাংলাদেশ পার্টনার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডের বিজয়ী ও ফাইনালিস্ট ঘোষণা করা প্রতি বছরই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।


তিনি বলেন, এসব প্রতিষ্ঠান কঠিন ব্যবসায়িক চ্যালেঞ্জে উদ্ভাবনী সমাধান নিয়ে এসেছে এবং গ্রাহকদের ক্লাউড থেকে এজ পর্যন্ত ডিজিটাল রূপান্তরে সুযোগ দিয়েছে। এমন দারুণ অর্জনের জন্য প্রত্যেক বিজয়ী ও ফাইনালিস্টকে অভিনন্দন।

কোন মন্তব্য নেই