ইজিএমের তারিখ জানিয়েছে রবি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইজিএমের তারিখ জানিয়েছে রবি

 

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা বিশেষ সাধারণ সভার (ইজিএম) সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির ইজিএম আগামী ২৪ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।




সূত্র জানায়, কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ ব্যবহারের প্রক্রিয়া সংশোধন এবং প্রজেক্ট শেষ করার মেয়াদ বাড়াবে। এ কারণে কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে ইজিএম আহ্বান করছে।



কোম্পানিটির ইজিএম ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই