পাসপোর্টের ফি বাড়ল যুক্তরাষ্ট্র - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পাসপোর্টের ফি বাড়ল যুক্তরাষ্ট্র


যুক্তরাষ্ট্র পাসপোর্টের জন্য ফি বাড়িয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের ২৭ ডিসেম্বর থেকে পাসপোর্টের জন্য ফি ২০ ডলার বৃদ্ধির বিষয়টি কার্যকর হয়েছে।



মার্কিন দূতাবাস বলেছে, ‘ভ্রমণ ও পরিচয় শনাক্তকরণে বিশ্বের অন্যতম সর্বোচ্চ নিরাপদ এই নথি তৈরি অব্যাহত রাখতে আমাদের জন্য এই ফি বাড়ানো আবশ্যক।’


বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য পাসপোর্টের ফি ১১০ ডলার থেকে বৃদ্ধি পেয়ে ১৩০ ডলার হবে।


আর ১৬ বছরের কম বয়সী নাবালকের জন্য পাসপোর্টের ফি ৮০ ডলার থেকে বৃদ্ধি পেয়ে ১০০ ডলার হবে।


অপ্রাপ্তবয়স্ক নাগরিকের পাসপোর্ট আবেদনের জন্য এক্সিকিউশন ফি ৩৫ ডলার অপরিবর্তিত থাকবে। যার ফলে একজন অপ্রাপ্তবয়স্ক নাগরিকের পাসপোর্টের জন্য মোট ফি ১৩৫ ডলার।

কোন মন্তব্য নেই