সেরা এক শ উদ্ভাবনের মধ্যে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ৩ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সেরা এক শ উদ্ভাবনের মধ্যে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ৩

 

স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ৩ ফাইভজিকে ‘২০২১ সালের সেরা এক শ উদ্ভাবন’-এর তালিকায় অন্তর্ভুক্ত করেছে টাইম ম্যাগাজিন। ফোল্ডেবল ডিভাইস উদ্ভাবনের তিন প্রজন্ম পর স্যামসাং এই কৃতিত্ব অর্জন করেছে। টাইম ম্যাগাজিন ২০২১ সালের সেরা এক শ উদ্ভাবনের একটি তালিকা প্রকাশ করেছে এবং স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ৩ এর মধ্যে অন্যতম। 


এর ৬.৭ ইঞ্চির সুবিশাল ডিসপ্লে ছাড়াও ফোল্ডেবল ফোনের মূল্য এক হাজার ডলারের নিচে রাখায় টাইম ম্যাগাজিন স্যামসাংকে সাধুবাদ জানায়। ‘বহনযোগ্যতার সঙ্গে স্মার্টফোনের কার্যকারিতা’ এর সঙ্গে ‘শূন্য দশকের ফ্লিপ ফোন’ সমন্বয়ের জন্য প্রকাশনাটি স্যামসাংয়ের প্রশংসা করে।

কোন মন্তব্য নেই