স্টারবাকস কর্মীদের টিকা বা সাপ্তাহিক পরীক্ষা বাধ্যতামূলক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

স্টারবাকস কর্মীদের টিকা বা সাপ্তাহিক পরীক্ষা বাধ্যতামূলক


যুক্তরাষ্ট্রের কর্মীদের টিকা নেয়া বাধ্যতামূলক করেছে স্টারবাকস। আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে কর্মীদের পূর্ণ ডোজের টিকা নিতে হবে। অন্যথায় তাদের সাপ্তাহিক কভিড পরীক্ষার মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে কফি জায়ান্টটি। খবর এপি।


সম্প্রতি স্টারবাকস জানিয়েছে, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য প্রশাসনের নির্দেশনার আলোকে এ ব্যবস্থা নেয়া হয়েছে। নভেম্বরে প্রশাসন ১০০-এর বেশি কর্মী থাকা প্রতিষ্ঠানগুলোকে টিকা কিংবা পরীক্ষা বাধ্যতামূলক করে। যদিও এ আদেশ বিভিন্ন আদালতে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। গত মাসে ইউএস কোর্ট অব আপিলসের তিন বিচারকের প্যানেলে এ আদেশ বহাল রাখা হয়। আগামী শুক্রবার বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা রয়েছে। 


ডিসেম্বরের শেষ দিকে স্টারবাকসের প্রধান পরিচালন কর্মকর্তা জন কালভার কর্মীদের কাছে পাঠানো চিঠিতে বলেন, আমি স্বীকার করি যে দেশের অন্যান্য অংশের মতো আপনাদের টিকা সম্পর্কে বিস্তৃত দৃষ্টিভঙ্গি রয়েছে। তবে আমার বা প্রত্যেক নেতার দায়িত্ব হলো আপনাকে নিরাপদ রাখতে এবং নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা।

কোন মন্তব্য নেই