ইয়েমেন যুদ্ধ বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আমেরিকা ব্রিটেন থেকে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি-কে দেয়া এক সাক্ষাৎকারে ইউসেফি এই মন্তব্য করেন। সৌদি আরবের বিরুদ্ধে একতরফাভাবে তিনদিনের যুদ্ধবিরতি চলার মধ্যে ইয়েমেনি মন্ত্রী আইআরআইবি-কে এই সাক্ষাৎকার দেন।
ইউসেফি বলেন, “সৌদি আরবের পক্ষ থেকে আমরা জবাব পেলে তা আন্তরিকতার সাথে বিশ্লেষণ করে দেখব। তবে যুদ্ধ বন্ধ এবং ইয়েমেনের ওপর থেকে সর্বাত্মক অবরোধ তুলে নেয়ার ক্ষেত্রে সৌদি আরব কিংবা জোটের অন্য সদস্যরা সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখে না কারণ ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনের সিদ্ধান্ত হয়েছিল ওয়াশিংটন এবং লন্ডনে।
ইয়েমেনের তথ্য উপমন্ত্রী বলেন, যদি তার দেশের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হয় তাহলে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে অবশ্যই ওয়াশিংটনের অনুমোদন নিতে হবে। কারণ তারা বন্দী বিনিময় এবং মানবিক ইস্যুতেও কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখে না।

কোন মন্তব্য নেই