বাংলাদেশে উন্নত ক্লাউড সেবা দিতে চায় হুয়াওয়ে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাংলাদেশে উন্নত ক্লাউড সেবা দিতে চায় হুয়াওয়ে


বাংলাদেশে ডিজিটাল পাওয়ার সল্যুশন ও উন্নত ক্লাউড সেবা দিতে চায় চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। এ লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করে যেতে চায় প্রতিষ্ঠানটি। এ জন্য সামনের দিনগুলোয় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট খাতে ধারাবাহিকভাবে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে হুয়াওয়ে। 


বার্ষিক প্রতিবেদন উন্মোচন উপলক্ষে সোমবার ঢাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মূল বক্তব্য তুলে ধরেন হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যান জুনফ্যাং, বাংলাদেশ বোর্ড অব ডিরেক্টর জেসন লিজংশেং, চিফ টেকনিক্যাল অফিসার কেভিন স্যু, পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশন্স ডিরেক্টর ইউয়িং কার্ল এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


এ সময় বাংলাদেশে ডিজিটাল পাওয়ার সল্যুশন ও উন্নত ক্লাউড সেবা দেয়ার ঘোষণা দেন প্যান জুনফ্যাং। তিনি বলেন, ২৩ বছর ধরে হুয়াওয়ে বাংলাদেশে কাজ করে যাচ্ছে। এই সময়ে বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে অনেক এগিয়েছে এবং এই উত্তরণে সক্রিয় অংশ নিতে পেরে আমরা খুবই আনন্দিত। বাংলাদেশের সামনে যে অমিত সম্ভাবনা সে ক্ষেত্রে ইনোভেশন, লোকালাইজেশন ও কলাবোরেশনের মাধ্যমে কাজ করে যেতে চাই আমরা।


অনুষ্ঠানে ২০২১ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে হুয়াওয়ে। ২০২১ সালে বিশ্বজুড়ে হুয়াওয়ের আয় হয়েছে ৮ লাখ ৬৫ হাজার কোটি টাকা (প্রায় ১০ হাজার কোটি ডলার)। যেখানে নিট মুনাফা ১ লাখ ৫৪ হাজার কোটি টাকা (১ হাজার ৭৮৫ কোটি ডলার)। এ অর্জন বিগত বছরের তুলনায় ৭৫ দশমিক ৯ শতাংশ বেশি। ২০২১ সালে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বাবদ প্রতিষ্ঠানটির খরচ হয়েছে প্রায় ২ লাখ কোটি টাকা (২ হাজার ২৪০ কোটি ডলার), যা প্রতিষ্ঠানটির মোট রাজস্বের ২২ দশমিক ৪ শতাংশ। পাশাপাশি, বিগত ১০ বছরেরও বেশি সময়ে প্রতিষ্ঠানটির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বাবদ খরচ হয়েছে ১১ লাখ ৪৮ হাজার টাকারও (১৩ হাজার ২৬৬ কোটি ডলার) বেশি।


সামনে কীভাবে হুয়াওয়ে আইসিটি খাতকে সামগ্রিক কল্যাণে কাজে লাগাতে এগিয়ে আসবে সে বিষয়েও আলোকপাত করা হয়েছে এ প্রতিবেদনে।


বাংলাদেশের আইসিটি ট্যালেন্ট তৈরিতে বেশ অনেকগুলো বছর থেকে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালে বাংলাদেশ আইসিটি ডিভিশনের সঙ্গে যৌথভাবে ‘বাংলাদেশ আইসিটি স্কিলস কম্পিটিশন’ নামে একটি নতুন প্রোগ্রাম চালু করে হুয়াওয়ে বাংলাদেশ।


অনুষ্ঠানে বাংলাদেশ বোর্ড অব ডিরেক্টর জেসন লিজংশেং বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর ভবিষ্যত পৃথিবীতে দক্ষ তরুণদের অনেক প্রয়োজন তৈরি হবেহুয়াওয়ের ২০২১ সালের বার্ষিক প্রতিবেদনের সমস্ত আর্থিক বিবৃতি স্বাধীনভাবে কেপিএমজি কর্তৃক নিরীক্ষিত হয়েছে। কেপিজিএম একটি আন্তর্জাতিক বিগ ফোর অ্যাকাউন্টিং ফার্ম।


হুয়াওয়ের বার্ষিক প্রতিবেদনটি দেখতে চাইলে www.huawei.com/en/annual-report/2021 পাওয়া যাবে।

কোন মন্তব্য নেই