ডিভিডেন্ড তারিখ জানিয়েছে দুই কোম্পানি
শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ডিভিডেন্ড ঘোষণার জন্য বোর্ড সভার তারিখ জানিয়েছে। কোম্পানিগুলোর সভায় ৩১ ডিসেম্বর. ২০২১ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- পূবালী ব্যাংক লিমিটেড ও সিটি ব্যাংক লিমিটেড।
পূবালী ব্যাংকের বোর্ড সভা আগামী ৭ এপ্রিল বিকাল ২টা ৩০মিনিটে অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, সিটি ব্যাংকের বোর্ড সভা আগামী ৭ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

কোন মন্তব্য নেই