রেকর্ড উচ্চতায় চার কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রেকর্ড উচ্চতায় চার কোম্পানি


ধারাবাহিকভাবে দর বেড়ে দুই বছরের মধ্যে সর্বোচ্চ দরে লেনদেন হচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ার। সর্বোচ্চ দরে লেনদেন হওয়া এই চার কোম্পানির মধ্যে রয়েছে ফরচুন সুজ, নাহী অ্যালুমিনিয়াম, ফুওয়াং ফুড, জেমিনী সী ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


ফরচুন সুজ: আজ কোম্পনিটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ১.৪৯ শতাংশ বেড়ে সর্বশেষ ১৪২ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে। যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখে কোম্পানির শেয়ারদর সর্বোচ্চ ১৩৯ টাকা ৬০ পয়সায় উঠেছিল।




সর্বশেষ শেয়ারদর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ৩৪.৩৩ পয়েন্টে। সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ০৮ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিলো ৬৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা ১৯ পয়সায়।


নাহী অ্যালুমিনিয়াম: আজ কোম্পনিটির শেয়ারদর ২০ পয়সা বা ০.২৮ শতাংশ বেড়ে সর্বশেষ ৭০ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে। যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছর সেপ্টেম্বর মাসের ০৯ তারিখে কোম্পানির সর্বোচ্চ শেয়ারদর ৫৩ টাকা ৮০ পয়সায় উঠেছিল। আর গতকাল লেনদেন হয়েছিল ৭০ টাকা ২০ পয়সায়।


সর্বশেষ শেয়ারদর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ৩১.৪৩ পয়েন্টে। সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২১) শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১২ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিলো ১ টাকা ১৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৯ পয়সা।


ফু ওয়াং ফুড: আজ কোম্পনিটির শেয়ারদর ১ টাকা বা ৪.২৭ শতাংশ বেড়ে সর্বশেষ ২৪ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে। যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছর সেপ্টেম্বর মাসের ০২ তারিখে কোম্পানির শেয়ারদর সর্বোচ্চ ২৩ টাকা ৪০ পয়সায় উঠেছিল।


সর্বশেষ শেয়ারদর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ১৩৫.৫৬ পয়েন্টে। সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২১) শেয়ার প্রতি আয় হয়েছে ০৯ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিলো ১৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৬৯ পয়সা।


জেমিনী সী ফুড: আজ কোম্পনিটির শেয়ারদর ২৫ টাকা ৭০ পয়সা বা ৫.৩০ শতাংশ বেড়ে সর্বশেষ ৫১০ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে। যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছর নভেম্বর মাসের ১৪ তারিখে কোম্পানির শেয়ারদর সর্বোচ্চ ২৭৪ টাকা ৫০ পয়সায় উঠেছিল।


সর্বশেষ শেয়ারদর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ৪৯.৮৫ পয়েন্টে। সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২১) শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ১২ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিলো ৭ টাকা ৯২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬ টাকা ০৫ পয়সা।

কোন মন্তব্য নেই