বিশাল ছাড়ে ভারতের কাছে অশোধিত তেল বিক্রির প্রস্তাব রাশিয়ার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিশাল ছাড়ে ভারতের কাছে অশোধিত তেল বিক্রির প্রস্তাব রাশিয়ার

 

মার্কিন যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের দেশগুলোর নিষেধাজ্ঞায় জেরবার রাশিয়া। এই অবস্থায় ভারতকে কম দামে অশোধিত তেল ও অন্যান্য পণ্য বিক্রির প্রস্তাব দিলো মস্কো। এই সব পণ্যের দামে বড় ছাড় দিতে চাইছে পুতিন প্রশাসন। জ্বালানির খরচ কমাতে মরিয়া দিল্লি রাশিয়ার এই প্রস্তাব নিয়ে ভাবনাচিন্তাও শুরু করেছে বলে সরকারি সূত্রে খবর। তবে কতটা ছাড়ে কতটা তেল রাশিয়া দিতে চাইছে, সেবিষয়ে নির্দিষ্ট তথ্য মেলেনি।


ভারতকে ৮০ শতাংশ তেলই আমদানি করতে হয়। এর মধ্যে রাশিয়া থেকে আসে ২ থেকে ৩ শতাংশ। চলতি বছরে অশোধিত তেলের দাম ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তেল আমদানির খরচ নিয়ন্ত্রণের লক্ষ্যেই রাশিয়ার প্রস্তাব নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের দুই সরকারি কর্মকর্তা। তাদের মধ্যে একজনের বক্তব্য, ‘দামে বড় ছাড় দিয়ে তেল ও অন্যান্য পণ্য বিক্রির প্রস্তাব দিচ্ছে রাশিয়া। তার আগে ট্যাঙ্কার, বিমা ও অয়েল ব্লেন্ডের মতো বিষয়গুলোর সমাধান করতে হবে আমাদের। এই ইস্যুগুলোর সমাধান হলে ছাড়ের প্রস্তাব গ্রহণ করব।’


রিপোর্ট অনুযায়ী, রাশিয়ার প্রস্তাব গৃহীত হলে ডলারের পরিবর্তে রুপি-রুবল লেনদেনের মাধ্যমে এসব পণ্যের ব্যবসা চলবে। পাশ্চাত্যের দেশগুলো মস্কোর ওপর নিষেধাজ্ঞা চাপালেও, রাশিয়া থেকে ভারতের তেল কেনা আটকাবে না। তবে রাশিয়ার ছাড়ের এই প্রস্তাব নিয়ে ভারতের অর্থ মন্ত্রণালয়ের কোনো প্রতিক্রিয়া মেলেনি।

সূত্র : বর্তমান


কোন মন্তব্য নেই