পার্লামেন্টে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন
পাকিস্তান পার্লামেন্টের ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়েছে। দেশটির বিরোধী দলের নেতা এবং পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরীফ আজ সোমবার নিম্নকক্ষে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেন।
পাকিস্তানের সম্প্রচারমাধ্যম জিও তাদের অনলাইনে এক প্রতিবেদনে এ তথ্য জানায়। খবরে বলা হয়, আজ ন্যাশনাল অ্যাসেম্বলি পরিচালনা করছেন ডেপুটি স্পিকার কাসিম সুরি। ইমরান খানের বিরুদ্ধে পিএমএল-এন সভাপতি শাহবাজ শরীফ অনাস্থা প্রস্তাব আনার পর এ প্রস্তাবে সম্মত সবাইকে গণনার জন্য দাঁড়াতে বলেন ডেপুটি স্পিকার।
অনাস্থা প্রস্তাবের পক্ষে দাঁড়ানো সদস্যদের গণনা শেষে কাসিম সুরি এর ওপর আলোচনা অনুমোদন করেন। তিনি বলেন, এ আলোচনা আগামী ৩১ মার্চ বিকেল ৮টায় অনুষ্ঠিত হবে।
রেজুলেশন অনুসারে, আগামী ১ থেকে ৪ এপ্রিল অনাস্থা প্রস্তাবের ভোট হতে পারে পার্লামেন্টে। এবং সংবিধান অনুযায়ী, ন্যাশনার অ্যাসেম্বলির ২০ শতাংশ সদস্যকে উপস্থিত থাকতে হবে।
প্রধানমন্ত্রীর বিপক্ষে অনাস্থা প্রস্তাব সফল করতে বিরোধী দলগুলোতে ১৭২ ভোট অর্জন করতে হবে। পাকিস্তান পার্লামেন্টের মোট সদস্য সংখ্যা ৩৪২।

কোন মন্তব্য নেই