১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
শেয়ারবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিএসআরএম স্টিলের এক করপোরেট পরিচালক শেয়ার কেনা সম্পন্ন করেছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
বিএসআরএম স্টিলের করপোরেট পরিচালক এইচ আকবরআলী অ্যান্ড কোম্পানি লিমিটেড সংশ্লিষ্ট কোম্পানির ১০ লাখ শেয়ার কিনেছেন। এর আগে প্রতিষ্ঠানটি গত ১৭ ফেব্রুয়ারি শেয়ার কেনার ঘোষণা দেয়।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) থেকে বর্তমান বাজার মূল্যে বিএসআরএম স্টিলের শেয়ার কিনেছে এইচ আকবরআলী অ্যান্ড কোম্পানি লিমিটেড।

কোন মন্তব্য নেই