সোমবার বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল যেসব শেয়ার
সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (২৮ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭৬টির বা ৪৬.৪৩ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে বিডি ল্যাম্পসের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস রোববার বিডি ল্যাম্পসের ক্লোজিং দর ছিল ৩২৪ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩৫৩ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২৮ টাকা ৪০ পয়সা বা ৮.৭৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বিডি ল্যাম্পস ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে পেপার প্রসেসিংয়ের ৮.৭৩ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৮.৬৩ শতাংশ, মনোস্পুল পেপারের ৮.২৭ শতাংশ, লাফার্জ হোলসিমের ৭.১২ শতাংশ, কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ৬.৯৭ শতাংশ, রহিম টেক্সটাইলের ৬.৬০ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৬.৪৫ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৫.৭৩ শতাংশ এবং বিডিকমের ৫.৪৮ শতাংশ দর বেড়েছে।

কোন মন্তব্য নেই