বৃহস্পতিবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বৃহস্পতিবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি




সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮৩টির বা ৪৮.২৮ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আগের কার্যদিবস বুধবার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের দর ছিল ১৫ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৫ টাকা ১০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ৩.৮২ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে যমুনা ব্যাংকের ৩.৩৭ শতাংশ, ইমাম বাটনের ১.৯৯ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১.৯৯ শতাংশ, নর্দার্ন জুটের ১.৯৭ শতাংশ, পিপলস ইন্সুরেন্সের ১.৯৪ শতাংশ, সমতা লেদারের ১.৯২ শতাংশ, ড্রাগন সোয়েটারের ১.৯২ শতাংশ, ব্যাংক এশিয়ার ১.৯১ শতাংশ এবং স্টাইল ক্রাফটের ১.৯০ শতাংশ দর কমেছে।

কোন মন্তব্য নেই