‘কেজিএফ টু’ আয়ের দিক দিয়ে ‘আরআরআর’-কে টপকে গেল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

‘কেজিএফ টু’ আয়ের দিক দিয়ে ‘আরআরআর’-কে টপকে গেল


ভারতের বহুল প্রতিক্ষিত  বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী ‘কেজিএফ : চ্যাপ্টার টু’মুক্তি পেয়েছে আজ। মুক্তির প্রথম দিনেই বাজিমাত করেছে ছবিটি। এই ছবির মাধ্যমে, ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছেন ইয়াশ। এরই মধ্যে ইঙ্গিত, ‘কেজিএফ থ্রি’ নির্মাণ হবে।


বাণিজ্য বিশ্লেষকদের বরাতে ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, অগ্রিম বুকিংয়ে ‘আরআরআর’-কে টপকে গেছে ‘কেজিএফ টু’। ভারতে অগ্রিম বুকিং থেকে ‘কেজিএফ টু’ সংগ্রহ করেছে ৬৫.১০ কোটি রুপি এবং ‘আরআরআর’ রেকর্ড সংগ্রহ করেছিল ৫৮.৭৩ কোটি রুপি।


প্রতিবেদনে প্রকাশ, ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমার বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহ-স্বত্ব বিক্রি হয়েছে ৩৪৫ কোটি রুপিতে। কর্ণাটকে অ্যাকশনধর্মী এই সিনেমার মুক্তিপূর্ব ব্যবসা ১০০ কোটি রুপি, অন্ধ্র প্রদেশ ও তেলাঙ্গানায় ৭৮ কোটি রুপি, তামিলনাড়ুতে ২৭ কোটি রুপি, হিন্দি ভার্সন থেকে ১০০ কোটি রুপি এবং দেশের বাইরে প্রেক্ষাগৃহ-স্বত্ব বিক্রি হয়েছে ৩০ কোটি রুপিতে।

কোন মন্তব্য নেই