শ্রীলঙ্কান ক্রিকেটারদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুললেন রানাতুঙ্গা
১৯৪৮ সালে স্বাধীনতার পর সবচেয়ে কঠিন সংকটের মুখে পড়েছে শ্রীলংকা। ভয়াবহ মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি ও আকাশ-ছোঁয়া দাম, দীর্ঘ সময় ধরে লোডশেডিং সমস্যায় বিধ্বস্ত লংকানরা।
দেশের এই অবস্থায় শ্রীলঙ্কার ক্রিকেটাররা কীভাবে আইপিএল খেলছে সেই নিয়ে প্রশ্ন তুলে দিলেন দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। তার দাবি, এই অবস্থায় আইপিএল খেলা বন্ধ রেখে দেশবাসীর পাশে দাঁড়ানো উচিত লঙ্কার ক্রিকেটারদের।
রানাতুঙ্গা বলেন, দেশের এই শোচনীয় অবস্থার মধ্যে আমাদের কয়েকজন ক্রিকেটার আইপিএল খেলছে। এটা কী করে সম্ভব আমি বুঝতে পারছি না। তারা একবারও দেশের কথা বলছে না। সরকারের বিরুদ্ধে যেতে তারা ভয় পাচ্ছে। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড চালায় সরকার। তাই সবাই নিজেদের চাকরি বাঁচানোর চেষ্টা করছে। তবে এরমধ্যেও কয়েকজন তরুণ ক্রিকেটার সরকারের বিরুদ্ধে বিক্ষোভকে সমর্থন করেছে। এই ধরনের ঘটনার সময় কাউকে সামনে এসে দাঁড়াতে হয়।
আইপিএলের এবারের আসরে শ্রীলঙ্কা থেকে খেলছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা, ভানুকা রাজাপাকসে, দুশমন্ত চামিরা, চামিকা করুণারত্নে এবং মহেশ থিকসেনা। কোচিং স্টাফ হিসেবে আইপিএলের সাথে যুক্ত আছেন সাঙ্গাকারা-জয়াবর্ধনে ও লাসিথ মালিঙ্গা।

কোন মন্তব্য নেই