ফার্মা এইডসের মুনাফা বেড়েছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফার্মা এইডসের মুনাফা বেড়েছে

 

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মা এইডসের চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ২৬ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৫.৩১ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ১২.১৭ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ৩.১৪ টাকা বা ২৬ শতাংশ বেড়েছে।


এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.৬৩ টাকা। যার পরিমাণ আগের অর্থবছর একই সময়ে হয়েছিল ৪.১২ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.৫১ টাকা বা ১২ শতাংশ বেড়েছে।


২০২২ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৩.১৫ টাকায়।

কোন মন্তব্য নেই