লোকসানে নেমেছে খুলনা পাওয়ার
আগের বছর একই সময়ে মুনাফা হলেও চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২১- মার্চ’২২) শেয়ারবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ার লোকসানে নেমেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.২৪ টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ২.৬৫ টাকা।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.০৬ টাকা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ১.০৫ টাকা।
২০২২ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৪৬ টাকায়।

কোন মন্তব্য নেই