বিডি থাই ফুডের মুনাফা বেড়েছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিডি থাই ফুডের মুনাফা বেড়েছে

 

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি থাই ফুডের চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ২৭ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫১ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৪০ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.১১ টাকা বা ২৭ শতাংশ বেড়েছে।


এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৪ টাকা। যার পরিমাণ আগের অর্থবছর একই সময়ে হয়েছিল ০.১৬ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.০২ টাকা বা ১২ শতাংশ কমেছে।


২০২২ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.৪৪ টাকায়।

কোন মন্তব্য নেই