বাজার পতনে চার ব্যাংকের দায় ৭০ শতাংশ
ব্যাংক চারটির মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক, উত্তরা ব্যাংক, শাহজালাল ইসলামি ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।
এই চার ব্যাংকের মধ্যে আজ সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে উত্তরা ব্যাংকের। আজ ব্যাংকটির শেয়ার দর কমেছে ১৩.৮৪ শতাংশ। এতে করে আজ ব্যাংকটি ডিএসইর প্রধান সূচক টেনে ধরেছে ৩.২২ পয়েন্ট। সর্বশেষ ব্যাংকটির শেয়ার লেনদেন হয়েছে ২৪ টাকা ৯০ পয়সায়।
ব্র্যাক ব্যাংকের শেয়ারদর কমেছে ৮.১১ শতাংশ। এতে করে আজ ব্যাংকটি ডিএসইর প্রধান সূচক টেনে ধরেছে ৭.৯৪ পয়েন্ট। সর্বশেষ ব্যাংকটির শেয়ার লেনদেন হয়েছে ৪৫ টাকা ৩০ পয়সায়।
শাহজালাল ইসলামি ব্যাংকের শেয়ার দর কমেছে ৬.৪৫ শতাংশ। এতে করে আজ ব্যাংকটি ডিএসইর প্রধান সূচক টেনে ধরেছে ২.০৫ পয়েন্ট। সর্বশেষ ব্যাংকটির শেয়ার লেনদেন হয়েছে ২০ টাকা ৩০ পয়সায়।
মার্কেন্টাইল ব্যাংকের শেয়ারদর কমেছে ৬.৪৩ শতাংশ। এতে করে আজ ব্যাংকটি ডিএসইর প্রধান সূচক টেনে ধরেছে ১.৬২ পয়েন্ট। সর্বশেষ ব্যাংকটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ টাকায়।
ব্যাংক খাতের ৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে আজ শেয়ারদর বেড়েছে ৮টি ব্যাংকের বা ২৪.২৪ শতাংশের, শেয়ার দর কমেছে ২০টি ব্যাংকের বা ৬০.৬১ শতাংশের। আর শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫টি ব্যাংক বা ১৫.১৫ শতাংশ প্রতিষ্ঠানের।
আজ ব্যাংক খাতের ৩৩টি কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৩০ লাখ টাকার। যা আজ ডিএসইর মোট লেনদেনের ৮.৬৭ শতাংশ আজ ডিএসইতে মোট শেয়ার লেনদেন হয়েছে ৫১৫ কোটি ৬৪ লাখ টাকার।

কোন মন্তব্য নেই