যুক্তরাষ্ট্রে ৯৫০ কোটি ডলার ব্যয় করবে গুগল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

যুক্তরাষ্ট্রে ৯৫০ কোটি ডলার ব্যয় করবে গুগল


যুক্তরাষ্ট্রজুড়ে অফিস ও ডাটা সেন্টার স্থাপনে চলতি বছর ৯৫০ কোটি ডলার ব্যয় করবে গুগল। গত বছর এ খাতে সার্চ ইঞ্জিন জায়ান্টটির ব্যয় ছিল ৭০০ কোটি ডলার। খবর রয়টার্স।


গুগল বলছে, নতুন বিনিয়োগের ফলে ২০২২ সালে অন্তত ১২ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। নেভাডা, নেব্রাস্কা, ভার্জিনিয়া অঙ্গরাজ্যসহ বেশ কয়েকটি রাজ্যে ডাটা সেন্টারগুলো স্থাপন হবে।


চলতি বছরে আটলান্টায় নতুন একটি অফিস চালু করতে যাচ্ছে অ্যালফাবেট মালিকানাধীন কোম্পানিটি। এছাড়া নেভাডার স্টোরে কাউন্টিতে ডাটা সেন্টার সম্প্রসারণ করবে তারা।


ক্যালিফোর্নিয়ায় অফিস ও সাশ্রয়ী আবাসন খাতে ব্যয় করবে রাজ্যটির মেনলো পার্কভিত্তিক কোম্পানিটি। কর্মীদের সাশ্রয়ী আবাসন নিশ্চিতে বে এরিয়ায় ১০০ কোটি ডলারের আবাসন প্রকল্প হাতে নিয়েছে গুগল।


গুগল তাদের ‘২০২১ ইকোনমিক ইমপ্যাক্ট রিপোর্টে’ জানায়, ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ব্যবসাপ্রতিষ্ঠান, কনটেন্ট ক্রিয়েটর ও ডেভেলপারদের সঙ্গে গুগলের অর্থনৈতিক কার্যক্রমের পরিমাণ ছিল ৬১ হাজার ৭০০ কোটি ডলার।

কোন মন্তব্য নেই