জুমে শিক্ষক শিক্ষার্থীদের জন্য বিশেষ ফিচার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জুমে শিক্ষক শিক্ষার্থীদের জন্য বিশেষ ফিচার


শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নতুন কিছু ফিচার নিয়ে এসেছে ভিডিও কমিউনিকেশন প্লাটফর্ম জুম। এসব ফিচারের মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের ক্লাসে যোগদান ও অ্যাসাইনমেন্ট জমাদানের বিষয়গুলো দেখভাল করতে পারবেন। খবর গ্যাজেটসনাউ।


ক্রোম প্রগ্রেসিভ ব্যবহারকারীরা এখন থেকে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ও ব্লার ফিচার ব্যবহার করতে পারবেন। নতুন আপডেটে ব্রেকআউট রুমেও পরিবর্তন আনা হয়েছে। প্রোগ্রাম অডিওর মাধ্যমে হোস্টরা তাদের কনটেন্টগুলো অডিওর সঙ্গে ব্রেকআউট রুমে শেয়ার করতে পারবেন। কোর্স রোস্টার থেকে শিক্ষকরা ব্রেকআউট রুম তৈরি করতে পারবেন।


জুমের তথ্যানুযায়ী, আপডেটের মাধ্যমে ভোটগ্রহণ ফিচারটি সব জায়গায় ব্যবহারের জন্য উন্নত করা হয়েছে। এর মাধ্যমে কেন্দ্র থেকে মিটিং পরিচালনা করা যাবে। ফলে অ্যাকাউন্ট থেকে যেকোনো মিটিংয়ে যুক্ত হওয়া যাবে।


 প্রতিষ্ঠানটির দাবি এর মাধ্যমে প্রশিক্ষকরা একবার ব্যবহূত ভোট কার্যক্রম পরে ব্যবহার করতে পারবেন এবং শিক্ষার্থীদের রেজাল্টের গ্রেডিং করতে পারবেন। আগামী বছর থেকে ফিচারগুলো চালু করা হবে।


অন্যান্য ফিচারের মধ্যে জুম চ্যাটে অডিও-ভিডিও মেসেজ দেয়ার পাশাপাশি অংশগ্রহণকারীদের নাম পরিবর্তনের সুবিধাও রয়েছে। এসিংক্রোনাইজ ভিডিও ফিচারের মাধ্যমে ব্যবহারকারী সময় নিয়ে কোনো বিষয়ে তাদের বিস্তারিত মতামত জানাতে পারেন। ব্যবহারকারীরা চ্যাট ক্লায়েন্টের নিচে থাকা ভিডিওতে ক্লিক করে সর্বোচ্চ ৩ মিনিটের ভিডিও রেকর্ড করতে পারবেন।

কোন মন্তব্য নেই