সপ্তাহজুড়ে দর কমেছে আট বহুজাতিক কোম্পানির - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সপ্তাহজুড়ে দর কমেছে আট বহুজাতিক কোম্পানির



 

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক ১২টি কোম্পানির মধ্যে বিদায়ী সপ্তাহে ৮ কোম্পানির শেয়ারদর কমেছে। কোম্পানিগুলো হলো- লিনডে বিডি, রেকিট বেনকিজার, আরএকে সিরামিক, গ্রামীণফোন, বার্জার পেইন্টস, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ, ম্যারিকো এবং ইউনিলিভার কঞ্জুমার কেয়ার লিমিটেড।


আলোচ্য আট কোম্পানির শেয়ারদর কমাতে গেল সপ্তাহে কোম্পানিগুলোর বিনিয়োগকারীদের খারাপ সময় কেটেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিগুলোর সর্বশেষ সপ্তাহের শেয়ারদর ওঠানামার পরিসংখ্যান বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।




ডিএসইর তথ্য অনুযায়ী, বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ০৩ এপ্রিল শেয়ারদর ছিল ১ হাজার ৫৮১ টাকা ৪০ পয়সা। যা বৃহস্পতিবার কমে দাঁড়ায় ১ হাজার ৪৯১ টাকা ১০ পয়সায়। এই হিসাবে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৫ দশমিক ৭০ শতাংশ বা ৯০ টাকা ৩০ পয়সায়।


ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকিজার (বিডি) লিমিটেডের ০৩ এপ্রিল শেয়ারদর ছিল ৫ হাজার ৩৮৮ টাকা ৪০ পয়সা। যা বৃহস্পতিবার কমে দাঁড়ায় ৫ হাজার ১৭৯ টাকা ৩০ পয়সায়। এক সপ্তাহে দর কমেছে ৩ দশমিক ৮৮ শতাংশ বা ২০৯ টাকা ১০ পয়সা।


সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের শেয়ারের উদ্বোধনী দর ৩ এপ্রিল ছিল ৪৫ টাকা ৩০ পয়সা, যা বৃহস্পতিবার কমে সমাপনী দর দাঁড়ায় ৪৩ টাকা ৭০ পয়সায়।

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৩ দশমিক ৫৩ শতাংশ বা ১ টাকা ৬০ পয়সা।




টেলিযোগাযোগ কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের ০৩ এপ্রিল শেয়ার দর ছিল ৩২৮ টাকা ৯০ পয়সা, যা বৃহস্পতিবার কমে দাঁড়ায় ৩২১ টাকা ৫০ পয়সায়। দর কমেছে ২ দশমিক ২৪ শতাংশ বা ৭ টাকা ৪০ পয়সা।


রঙ উৎপাদনকারী কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ০৩ এপ্রিল উদ্বোধনী শেয়ারদর ছিল ১ হাজার ৭৫৩ টাকা ৬০ পয়সা। যা বৃহস্পতিবার কমে দাঁড়ায় ১ হাজার ৭৩৩ টাকা ৮০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১ দশমিক ১২ শতাংশ বা ১৯ টাকা ৮০ পয়সা।


গত এক সপ্তাহে দশমিক ৭৯ শতাংশ বা ৪ টাকা ৬০ পয়সা কমেছে তামাক খাতের বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ লিমিটেডের শেয়ারদ্র গত ০৩ এপ্রিল রোববার শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৬৮০ টাকা ৭০ পয়সা, যা বৃহস্পতিবার সর্বশেষ কার্যদিবসে কমে দাঁড়ায় ৫৭৬ টাকা ১০ পয়সায়।


ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ০৩ এপ্রিল রোববার উদ্বোধনী শেয়ারদর ছিল ২ হাজার ৩৫৫ টাকা ২০ পয়সায়। যা শেষ কার্যদিবস বৃহস্পতিবার কমে দাঁড়ায় ২ হাজার ৩৩৭ টাকা ৭০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে দশমিক ৭৪ শতাংশ বা ১৭ টাকা ৫০ পয়সা।


ইউনিলিভার কঞ্জুমার কেয়ারে ০৩ এপ্রিল শেয়ার দর ছিল ২ হাজার ৮২৬ টাকা ২০ পয়সা, যা বৃহস্পতিবার কমে দাঁড়ায় ২ হাজার ৮২৪ টাকা ৬০ পয়সায়। এ হিসাবে কোম্পানিটির দর কমেছে দশমিক ০৬ শতাংশ বা ১ টাকা ৭০ পয়সা।



কোন মন্তব্য নেই