ন্যাশনাল ফিডের স্টক লভ্যাংশে কমিশনের সম্মতি
৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ঘোষিত ১ শতাংশ স্টক বা বোনাস লভ্যাংশ বিতরণে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসই) অনুমোদন পেয়েছে ন্যাশনাল ফিড মিল লিমিটেড। এ লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত কারণে রেকর্ড ডেট ঠিক করা হয়েছে ১২ এপ্রিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ স্টক লভ্যাংশের বাইরে আর কোনো লভ্যাংশের সুপারিশ করেনি কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

কোন মন্তব্য নেই