পাঁচ কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের বিশেষ নজর
শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির রেকর্ড ডেট এগিয়ে এসেছে। রেকর্ড ডেট এগিয়ে আসায় এই পাঁচ কোম্পানির শেয়ারে বিশেষ নজর রয়েছে বিনিয়োগকারীদের। রেকর্ড ডেটের আগেরদিন পর্যন্ত যার কাছে শেয়ার থাকবে সেই ডিভিডেন্ড ভোগ করতে পারবে। আর এক্ষেত্রে ডিভিডেন্ড প্রিয় বিনিয়োগকারীরা শেয়ারগুলোতে বেশি নজর দিয়েছেন। এতে করে মন্দাবাজারে পাঁচ কোম্পানির শেয়ার দরে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে।
আবার যারা ডিভিডেন্ড নিতে চান না, তারা শেয়ারগুলো ছেড়ে দিচ্ছেন। যে কারণে কোম্পানিগুলোর লেনদেনও বেড়েছে। পাঁচ কোম্পানির মধ্যে রয়েছে রেকিট বেনকিজার, রবি আজিয়াটা, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। ইবিএল সিকিউরিটিজ সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, এই পাঁচ কোম্পানির মধ্যে রেকিট বেনকিজারের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩ এপ্রিল। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১৬৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
রবি আজিয়াটা লিমিটেডের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ এপ্রিল। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ব্যাংক এশিয়া লিমিটেডের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ এপ্রিল। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ব্র্যাক ব্যাংক লিমিটেডের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ এপ্রিল। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য সাড়ে ৭ শতাংশ ক্যাশ সাড়ে ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ এপ্রিল। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য সাড়ে ১২ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোন মন্তব্য নেই