লাফার্জহোলসিমের মুনাফা কমেছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

লাফার্জহোলসিমের মুনাফা কমেছে


শেয়ারবাজারে তালিকাভুক্ত লাফার্জহোলসিমের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৯ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।


জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮১ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৮৯ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.০৮ টাকা বা ৯ শতাংশ কমেছে।


২০২২ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.২৪ টাকায়।

কোন মন্তব্য নেই