প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে


শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ২ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।


জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮৬ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৮৪ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.০২ টাকা বা ২ শতাংশ বেড়েছে।


২০২২ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬.১৭ টাকায়।

কোন মন্তব্য নেই