মুনাফা বেড়েছে ইস্টার্ন ব্যাংকের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মুনাফা বেড়েছে ইস্টার্ন ব্যাংকের


শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংকের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১৫ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।


জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.২৫ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ১.০৯ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.১৬ টাকা বা ১৫ শতাংশ বেড়েছে।


২০২২ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪.৮০ টাকায়।

কোন মন্তব্য নেই