রবির মুনাফা বেড়েছে
শেয়ারবাজারে তালিকাভুক্ত রবি আজিয়াটার চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১৪ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৮ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.০৭ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.০১ টাকা বা ১৪ শতাংশ বেড়েছে।
২০২২ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৭২ টাকায়।

কোন মন্তব্য নেই