বিএসআরএম লিমেটেডের মুনাফা বেড়েছে
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিএসআরএম লিমিটেডের চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১০ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১২.০১ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ১০.৯৩ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ১.০৮ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৯০ টাকা। যার পরিমাণ আগের অর্থবছর একই সময়ে হয়েছিল ৬.২৬ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ২.৩৬ টাকা বা ৩৮ শতাংশ কমেছে।
২০২২ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩৬.১১ টাকায়।

কোন মন্তব্য নেই