৯ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৯ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা



পরিচালনা পর্ষদ সভার (বোর্ড সভা) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৯ কোম্পানি। কোম্পানিগুলোর সভায় সমাপ্ত সময়ের অনিরীক্ষিত ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিগুলো হচ্ছে-


ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৩ এপ্রিল সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।


ঢাকা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২০ এপ্রিল দুপুর ২ টা ৩০মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।


সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২০ এপ্রিল দুপুর ২ টা ৩০মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।


সিঙ্গার বাংলাদেশ লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৯ এপ্রিল দুপুর ২ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ইপিএস সংক্রান্ত আলোচনা করা হবে।


তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৯ এপ্রিল দুপুর ২ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ইপিএস সংক্রান্ত আলোচনা করা হবে।


রেনউইক যঞ্জেশ্বর এন্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২০ এপ্রিল দুপুর ২ টা ০৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ইপিএস সংক্রান্ত আলোচনা করা হবে।


ইস্টার্ন হাউজিং লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৯ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ইপিএস সংক্রান্ত আলোচনা করা হবে।


ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২০ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।


এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল দুপুর ২টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ইপিএস সংক্রান্ত আলোচনা করা হবে।


কোন মন্তব্য নেই