দর বাড়ার শীর্ষে জেএমআই হসপিটাল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দর বাড়ার শীর্ষে জেএমআই হসপিটাল


রবিবার (১০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৭টির বা ৫৭.২৬ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। আগের কার্যদিবসের মতো আজও জেএমআই হসপিটালের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, আগের কার্যদিবস জেএমআই হসপিটালের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৫.৩০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৮.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৫০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে জেএমআই হসপিটাল ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।


এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এপেক্স ট্যানারির ৮.৩০ শতাংশ, সোনালী পেপারের ৭.৪৯ শতাংশ, আইপিডিসির ৭.২৪ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৬.৪৬ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৫.৪০ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৫ শতাংশ, সিটি ব্যাংকের ৪.৭৮ শতাংশ, কেঅ্যান্ডকিউয়ের ৪.৭৭ শতাংশ এবং ইয়াকিন পলিমারের শেয়ার দর ৪.৭৬ শতাংশ বেড়েছে।

কোন মন্তব্য নেই