বৃহস্পতিবার বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল যেসব শেয়ার
সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৯টির বা ২৫.৯৮ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে নতুন তালিকাভুক্ত জেএমআই হসপিটালের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস বুধবার নতুন তালিকাভুক্ত জেএমআই হসপিটালের ক্লোজিং দর ছিল ৩২ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩৫ টাকা ৩০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ২০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে জেএমআই হসপিটালের ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সাফকো স্পিনিংয়ের ৩.৬০ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩.৫৩ শতাংশ, হোয়াওয়েল টেক্সটাইলের ৩.১৩ শতাংশ, গ্লোবাল হেবি কেমিক্যালের ৩.০৬ শতাংশ, রহিম টেক্সটাইলের ২.৪৩ শতাংশ, পাইওনিয়ার ইন্সুরেন্সের ২.৩৭ শতাংশ, বিডি ফাইন্যান্সের ২.২৫ শতাংশ, সাবমেরিন ক্যাবলসের ২.১০ শতাংশ এবং জিবিবি পাওয়ারের ২.০৩ শতাংশ দর বেড়েছে।

কোন মন্তব্য নেই