মীর আকতারের বন্ড অনুমোদন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মীর আকতারের বন্ড অনুমোদন



 

পুঁজিবাজারে তালিকাভুক্ত মীর আকতার হোসেন লিমিটেডের ২৪৯ কোটি ৯০ লাখ টাকার জিরো কুপন বন্ড ইস্যু করতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি পেয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।


এর আগে বিএসইসির ৮১৪তম কমিশন সভায় মীর আকতারের এ বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করা হয়। চার বছর মেয়াদি এ বন্ডের বৈশিষ্ট্য হলো এটি রূপান্তর অযোগ্য, পুরোপুরি অবসায়নযোগ্য, আনসিকিউরড জিরো কুপন বন্ড। বন্ডটির ইস্যু মূল্য ২০৭ কোটি ১৮ লাখ টাকা। এর ইউনিটপ্রতি অভিহিত মূল্য ৫ লাখ টাকা। বাজার বিবেচনা করে বন্ডটি ৭ থেকে ৯ শতাংশ ডিসকাউন্টে ইস্যু করা হবে। বন্ড ইস্যুর ১৮ মাস পর থেকে ষাণ¥াসিক ভিত্তিতে মোট ৪৮ মাসের মধ্যে ছয় মেয়াদে পুরো অর্থ অভিহিত মূল্যে পরিশোধ করা হবে। বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ ঋণ পরিশোধ ও চলতি মূলধন বাড়ানোর ক্ষেত্রে ব্যয় করা হবে। এ বন্ড স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হবে। বন্ডটির ট্রাস্টির দায়িত্বে রয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।



কোন মন্তব্য নেই