শেষ ২ বলে ছক্কা হাঁকিয়ে গুজরাটকে অবিশ্বাস্য জয় এনে দিলেন তেওয়াটিয়া - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শেষ ২ বলে ছক্কা হাঁকিয়ে গুজরাটকে অবিশ্বাস্য জয় এনে দিলেন তেওয়াটিয়া


শেষ দুই বলে দুই ছক্কা। অবিশ্বাস্য খেলে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিল গুজরাট টাইটান্স। শেষ ওভারে এক সময় মনে হচ্ছিল হেরেই যাবে তারা। কিন্তু খেলা একাই বদলে দিলেন রাহুল তেওয়াটিয়া। ওডিন স্মিথকে শেষ দুই বলে দুই ছক্কা মেরে দলকে ৬ উইকেটে জিতিয়ে দিলেন তিনি।


শুক্রবারের ম্যাচে শেষ ওভারে জিততে গেলে গুজরাটকে ১৯ রান তুলতে হত। এমন অবস্থায় প্রথম বলেই ডেভিড মিলারের সাথে ভুল বোঝাবুঝিতে রান আউট হন হার্দিক পান্ডিয়া (২৭)। প্রথম বলে তেওয়াটিয়া এক রান নেয়ার পর তৃতীয় বলে মিলার চার মারেন। চতুর্থ বলে মিলার এক রান নেন। জিততে তখন দুই বলে ১২ রান দরকার ছিল গুজরাটের। আর তেওয়াটিয়া সেই কাজই করে দেখান।


মায়াঙ্ক আগারওয়াল শুক্রবারও ব্যাট হাতে ব্যর্থ। হার্দিক পান্ডিয়ার আপাতনিরীহ একটা বলে লোপ্পা ক্যাচ তুলে ফিরে গেলেন মাত্র পাঁচ রানে। এ বারের আইপিএলে প্রথম নামা জনি বেয়ারস্টোও দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। লাকি ফার্গুসনের বলে মারতে গিয়ে ব্যাটের কানায় লেগে উঠে যায় ক্যাচ, যা তালুবন্দি করেন রাহুল তেওয়াটিয়া।


তৃতীয় উইকেটে জুটি গড়েন লিয়াম লিভিংস্টোন এবং শিখর ধাওয়ান। ৫২ রান যোগ হওয়ার পর ধাওয়ান ফেরেন (৩৫)। পাঞ্জাব দলে টানা দ্বিতীয় ম্যাচে সুযোগ পাওয়া জিতেশ শর্মা শুক্রবারও চমকে দিলেন। একটি চার এবং দুই টি ছয়ের সাহায্যে ১১ বলে ঝোড়ো ২৩ রান করে ফিরলেন তিনি। তবে যে লড়াই নিয়ে অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তা দেখা গেল না। বল হাতে ফার্গুসন নয়, বরং ব্যাট হাতে লিভিংস্টোনেরই দাপট দেখা গেল। অনায়াস দক্ষতায় একের পর এক বল বাউন্ডারিতে পাঠাচ্ছিলেন তিনি। শেষ পর্যন্ত সাতটি চার এবং চারটি ছক্কার সাহায্যে ২৭ বলে ৬৪ রান করে ফিরে যান। ২১ বলে অর্ধশতরান পূরণ করেন, যা এ মৌসুমে দ্বিতীয় দ্রুততম। কলকাতার প্যাট কামিন্সের পরেই। শেষ দিকে রাহুল চাহারের (অপরাজিত ২২) দাপুটে ব্যাটিংয়ে ১৮৯/৯ তোলে পাঞ্জাব।


ম্যাথু ওয়েডকে শুরুতেই হারালেও গুজরাটকে ইনিংস অনায়াসে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন শুভমন এবং আইপিএলে অভিষেক হওয়া সাই সুদর্শন। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে ভাল খেলে ইতিমধ্যেই খ্যাতি অর্জন করেছেন সুদর্শন। আইপিএলেও আবির্ভাবে চমকে দিলেন তিনি। ঠিক যে ভাবে চমকে দিয়েছেন দর্শন নলকান্ডে। তরুণ পেসার এক সময় হ্যাটট্রিক করেই ফেলেছিলেন। অল্পের জন্য তা হয়নি।

কোন মন্তব্য নেই