মেয়াদ বাড়ল ইউনাইটেড পাওয়ারের সহযোগী বিদ্যুৎকেন্দ্রের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মেয়াদ বাড়ল ইউনাইটেড পাওয়ারের সহযোগী বিদ্যুৎকেন্দ্রের

 

মেয়াদ বাড়ল পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড এনার্জি লিমিটেডর অধীনে থাকা আশুগঞ্জ পাওয়ার প্লান্টের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


প্রাপ্ত তথ্যমতে, ইউনাইটেড এনার্জি লিমিটেডের ৫৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন আশুগঞ্জ অবস্থিত বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ পাঁচ বছর বাড়িয়েছে সরকার। সম্প্রতি সরকারের ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের এ বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর জন্য অনুমোদন করা হয়েছে। এজন্য বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (পিডিবি) সঙ্গে ৫ বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) হয়েছে কোম্পানিটির।


উল্লেখ্য, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরির অধীন লেনদেন করছে। এক হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৫৭৯ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ দুই হাজার ৪৭২ কোটি ৩০ লাখ টাকা। কোম্পানিটির ৫৭ কোটি ৯৬ লাখ ৯৫ হাজার ২৭০টি শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৯০ শতাংশ, প্রাতিষ্ঠানিক ৭ দশমিক ২৪ শতাংশ, বিদেশি শূন্য দশমিক শূন্য ২ শতাংশ এবং ২ দশমিক ৭৪ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

কোন মন্তব্য নেই