খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত



 

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে প্রকৌশল খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১২.৩ শতাংশ অবদান রয়েছে এই খাতে।


ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে বস্ত্র খাতে ১২ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর্থিক খাতে ১১.৭ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।




তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে বিবিধ খাতে ১০.৩ শতাংশ, ফার্মা খাতে ৮.২ শতাংশ, ব্যাংক খাতে ৭ শতাংশ, খাদ্য খাতে ৫.৯ শতাংশ, আইটি খাতে ৫.২ শতাংশ, সিমেন্ট খাতে ৫ শতাংশ, সাধারণ বিমা খাতে ৪.৮ শতাংশ, জীবন বিমা ৩ শতাংশ, কাগজ খাতে ২.৮ শতাংশ, ট্যানারি খাতে ২ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ১.৫ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৪ শতাংশ, টেলিকমিউনিকেশন ও সেবা-আবাসন খাতে ১.১ শতাংশ, সিরামিকস খাতে দশমিক ৬ শতাংশ ও পাট খাতে দশমিক ১ শতাংশ লেনদেন হয়েছে।



কোন মন্তব্য নেই