ক্রেতা সংকটে ৬১ শতাংশ কোম্পানির শেয়ারদর পতন
এদিকে গতকালের মোট লেনদেনে চোখ রাখলে দেখা যায়, এ ক্ষেত্রে এগিয়ে ছিল আর্থিক খাত। এ খাতটি মোট লেনদেনে ১৭ দশমিক ২৯ শতাংশ অবদান রাখতে সক্ষম হয়। লেনদেনে এর পরের অবস্থানে ছিল প্রকৌশল খাত। খাতটি লেনদেনে ১২ দশমিক ৪৪ শতাংশ অবদান রাখে। লেনদেনে এর পরের অবস্থানে ছিল বস্ত্র খাত। এটি মোট লেনদেনে ৮ দশমিক ৮৮ শতাংশ অবদান রাখে। এছাড়া মোট লেনদেনে ওষুধ ও রসায়ন খাতকে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে দেখা যায়। গতকাল ডিএসইতে মোট ৫৫৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হতে দেখা যায়। এর মধ্যে ব্লক মার্কেটে লেনদেন ছিল প্রায় ৩৯ কোটি ৭৯ লাখ টাকা। গতকাল এ মার্কেটে মোট ৩৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়।
জানা গেছে, কোম্পানিগুলোর ৫২ লাখ ৪৬ হাজার ৬৩৩টি শেয়ার ৬৯ বার হাত বদলের মাধ্যমে ৩৯ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার টাকার লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৫ কোটি ৮ লাখ ৩৬ হাজার টাকার লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ৭ লাখ ৫৫ হাজার টাকা সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৮ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেডের।

কোন মন্তব্য নেই