সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
বিদায়ী সপ্তাহে (২৩-২৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৭১টির দর বেড়েছে, ৮৪টির দর কমেছে, ২২৯টির দর অপরিবর্তিত রয়েছে এবং ১৩টির লেনদেন হয়নি। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে নাভানা ফার্মার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সপ্তাহের শুরুতে নাভানা ফার্মার উদ্বোধনী দর ছিল ৩১ টাকা ৯০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৫১ টাকা ১০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১৯ টাকা ২০ পয়সা বা ৬০.১৯ শতাংশ। এর মাধ্যমে নাভানা ফার্মা ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সেনাকল্যাণ ইন্সুরেন্সের ২১.৮৩ শতাংশ, সিনোবাংলার ২১.৪৩ শতাংশ, সী-পার্ল হোটেলের ২১.০৬ শতাংশ, এডিএন টেলিকমের ১৮.৯১ শতাংশ, ইন্ট্রাকো সিএনজির ১৩.২৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১২.২৯ শতাংশ, ক্রীস্টাল ইন্সুরেন্সের ১২.০২ শতাংশ, ইউনিয়ন ইন্সুরেন্সের ১১.৫২ শতাংশ এবং বসুন্ধরা পেপরের ১০.৮১ শতাংশ দর বেড়েছে।

কোন মন্তব্য নেই