২ কোম্পানির এজিএমে লভ্যাংশ অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইটি কনসালট্যান্ট লিমিটেড ও দেশবন্ধু পলিমার লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানির দুটির ঘোষিত লভ্যাংশ অনুমোদন দিয়েছেন শেয়ারহোল্ডাররা।
বুধবার (১৪ ডিসেম্বর) কোম্পানির দুটির এজিএম অনুষ্ঠিত হয়।
আইটি কনসালট্যান্ট: বুধবার সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানিটির ২২তম এজিএমে শেয়ায়রহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। এ সময় কোম্পানিটির চেয়ারম্যান লিম কিয়া ম্যাং এর সভাপতিত্বে সভায় আইটিসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. কাজী সাইফুদ্দিন মুনির, ইনডিপেন্ডেন্ট ডিরেক্টর দাসগুপ্ত অসীম কুমার, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মো. কামাল উদ্দিন, শ্যামল কান্তি কর্মকার, কোম্পানি সচিব অনিন্দ্য সরকারসহ অন্যান্য পরিচালকবৃন্দ।
দেশবন্ধু পলিমার: বুধবার সকালে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানিটির ১৬তম এজিএমে শেয়ায়রহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। অনলাইনের মাধ্যমে সভায় উল্লেখ্যযোগ্য সংখ্যক শেয়ার হোল্ডারগণ অংশগ্রহণ করেন। এ সময় দেশবন্ধু পলিমার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমানের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান শিল্পপতি গোলাম মোস্তফা, স্বতন্ত্র পরিচালক মফিজ উদ্দিন চৌধুরী, কোম্পানির মনোনিত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সারওয়ার জাহান তালুকদার (অব.) ও ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব লিয়াকত আলি খান।

কোন মন্তব্য নেই