ভয়ংকর হয়ে ওঠা ঋষভ পন্থকে ফেরালেন মিরাজ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভয়ংকর হয়ে ওঠা ঋষভ পন্থকে ফেরালেন মিরাজ


সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। ২০ ওভারের মধ্যে অধিনায়ক রাহুল, ওপেনার শুভমান গিল এবং বিরাট কোহলিকে হারায় তারা।


স্কোর বোর্ডে তখন মাত্র ৪৮ রান। ১৩ ওভারে ৪১ রান তুলে নেন অধিনায়ক লোকেশ রাহুল ও শুভমান গিল।



সেই জুটিতে প্রথম আঘাত হানেন তাইজুল।

নিজের চতুর্থ ওভার মেডেন দিয়ে তুলে নেন শুভমান গিলের উইকেট। তাইজুলের করা ফুলার লেন্থের বলটা প্যাডলড সুইপ করেন শুভমান। তবে ব্যাটে বলে হয়নি, প্রথম স্লিপ থেকে ইয়াসির আলী দৌড়ে গিয়ে তালুবন্দি করেন বল।


অপর ওপেনার লোকেশ রাহুলকে বোল্ড করে সাজঘরে ফেরান খালেদ। ৫৪ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক। সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে ফেরান তাইজুল। পাঁচ বলে এক রান করেই এলবিডাব্লিউর ফাঁদে পড়েন বিরাট।


দলের বিপদে তখন জ্বলে ওঠে ঋষভ পন্থের ব্যাট। ৪৫ বলে ৪৬ রান তুলে নেন এই উইকেটকিপার ব্যাটার। তাকে সাজঘরে ফেরান মিরাজ। নিজের পঞ্চম ওভারে এসে বোল্ড করেন মিরাজ।  


চার উইকেট হারিয়ে শ্রেয়াস আইয়ারকে নিয়ে ব্যাট করছেন চেতেশ্বর পূজারা।


সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নেমেছে টাইগাররা।


ফিল্ডিংয়ে নামা বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসানের। দেশের ১০১তম টেস্ট ক্রিকেটার তিনি। এর আগে শততম টেস্ট ক্রিকেটার ছিলেন নাঈম শেখ।


বাংলাদেশ একাদশ


সাকিব আল হাসান (অধিনায়ক), জাকির হাসান, নাজমুল হোসেন, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।    


ভারত একাদশ 


লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।   

কোন মন্তব্য নেই