তুষারঝড়, টর্নেডো ও বন্যার হুমকিতে যুক্তরাষ্ট্র
একটি শক্তিশালী ঝড় যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে টর্নেডো তৈরি করেছে। যার কারণে দেশটি ও কানাডার কিছু অংশে ভারী তুষারপাত ও বন্যার আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি।
এরই মধ্যে ঝড়ে টেক্সাসে বেশ কয়েকজন আহত হয়েছে এবং কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফ্লাইট বিষয়ক একটি ওয়েবসাইট জানায়, ঝড়ের কারণে গত সোমবার ও মঙ্গলবার প্রায় নয় হাজার মার্কিন ফ্লাইট বিলম্বিত হয়েছে।
প্রায় ২ ফুট তুষারপাতের পূর্বাভাসের কারণে দেশটির পশ্চিমাঞ্চলীয় কিছু রাজ্যে সড়ক বন্ধ করে দেয়া হয়েছে৷
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ঘূর্ণিঝড়টি যুক্তরাষ্ট্রের প্রায় প্রতিটি রাজ্যের বাসিন্দাদের প্রভাবিত করতে পারে। আবহাওয়াবিদ রিচ অটো বলেন, এটি একটি মোটামুটি শক্তিশালী ঝড়। যা গড় শীতকালীন ঝড়ের চেয়ে একটু বড়। তাই উত্তরাঞ্চলীয় বাসিন্দাদের মঙ্গলবার বাড়িতে থাকা উচিৎ।
আবহাওয়ার সবচেয়ে খারাপ পরিস্থিতি শুরু হয়েছে সোমবার, যা বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঝড়টির আঘাত হানার এলাকার মধ্যে পূর্ব মনটানা, ওয়াইমিং, দক্ষিণ ডাকোটা ও নেব্রাস্কা অন্তর্ভুক্ত। ওই সব এলাকায় ঘণ্টায় ৪০ মাইল বেগে দমকা হাওয়া ও ভারী তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে।
এই প্রাকৃতিক বিপর্যয়ে যুক্তরাষ্ট্রে ২ কোটির বেশি মানুষ প্রভাবিত হতে পারেন।

কোন মন্তব্য নেই