সান ফ্রান্সিসকোর সড়কে ছুরিকাঘাতে নিহত ক্যাশ অ্যাপের প্রতিষ্ঠাতা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সান ফ্রান্সিসকোর সড়কে ছুরিকাঘাতে নিহত ক্যাশ অ্যাপের প্রতিষ্ঠাতা

শত শত ডলারের প্রযুক্তি কোম্পানি ক্যাশ অ্যাপের প্রতিষ্ঠাতা বব লি ছুরিকাঘাতে মারা গেছেন। গত মঙ্গলবার (৪ এপ্রিল) সান ফ্রান্সিসকো শহরতলির সড়কে তিনি আক্রান্ত হন। খবর বিবিসি।

বব লি ক্রিপ্টোকারেন্সি কোম্পানি মোবাইলকয়েনে চিফ প্রডাক্ট অফিসারও হিসেবে কর্মরত ছিলেন।

৪৩ বছর বয়সী এই প্রযুক্তি উদ্যোক্তাকে পুলিশ স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাম্প্রতিক বছরগুলোতে সান ফ্রান্সিসকো সহিংস অপরাধ বেড়ে চলেছে। বিষয়টি ইঙ্গিত করে স্থানীয় কর্তৃপক্ষের কড়া সমালোচনা করেছেন ববের বাবা সাবেক প্রযুক্তি কর্মকর্তা রিক লি।

সান ফ্রান্সিসকো ক্রনিকল অনুসারে, বব লিকে বুকে দুটি ছুরিকাঘাতসহ মাটিতে অচেতন অবস্থায় দেখতে পান পুলিশ।

এদিকে পুলিশ এখনো ওই ঘটনায় সন্দেহভাজন কাউকে শনাক্ত করতে পারেনি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে।

ক্যাশ অ্যাপ হলো স্মার্টফোন-ভিত্তিক পেমেন্ট অ্যাপ, যার মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে অর্থ স্থানান্তর করা যায়। ফোর্বসের তথ্য অনুসারে অনুসারে, এখন যার বাজারমূল্য চার হাজার কোটি ডলার।

২০১৩ সালে অ্যাপটি চালু হয়। এরপর দ্রুতই গ্রাহক বাড়তে থাকে। ২০১৭ সালের মাসিক সক্রিয় ব্যবহারকারী ছিল ৭০ লাখ। যা ২০২০ সাল নাগাদ ৩ কোটিতে পৌঁছে।

বব লির মৃত্যু ক্যালিফোর্নিয়ার শহরে সহিংস অপরাধের নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।

টেসলার প্রতিষ্ঠাতা ও টুইটারের প্রধান নির্বাহী ইলোন মাস্ক শোক জানিয়ে এক প্রতিক্রিয়ায় বলেন, সহিংস অপরাধের জন্য এলাকাটি ভয়ংকর। হামলাকারীরা ধরা পড়লেও প্রায়শই দ্রুত ছাড়া পেয়ে যায়।

২০২১ ও ২০২২ সালে শহরটিতে ৫৬টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। চলতি বছরে এখন পর্যন্ত সান ফ্রান্সিসকোতে ১২টি হত্যাকাণ্ডের খবর পেয়েছে পুলিশ। ২০২১ সালের তথ্য অনুযায়ী, প্রতি ১৬ জন বাসিন্দার একজন কোনো না কোনো অপরাধের শিকার হয়েছেন।শত শত ডলারের প্রযুক্তি কোম্পানি ক্যাশ অ্যাপের প্রতিষ্ঠাতা বব লি ছুরিকাঘাতে মারা গেছেন। গত মঙ্গলবার (৪ এপ্রিল) সান ফ্রান্সিসকো শহরতলির সড়কে তিনি আক্রান্ত হন। খবর বিবিসি।

বব লি ক্রিপ্টোকারেন্সি কোম্পানি মোবাইলকয়েনে চিফ প্রডাক্ট অফিসারও হিসেবে কর্মরত ছিলেন।

৪৩ বছর বয়সী এই প্রযুক্তি উদ্যোক্তাকে পুলিশ স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাম্প্রতিক বছরগুলোতে সান ফ্রান্সিসকো সহিংস অপরাধ বেড়ে চলেছে। বিষয়টি ইঙ্গিত করে স্থানীয় কর্তৃপক্ষের কড়া সমালোচনা করেছেন ববের বাবা সাবেক প্রযুক্তি কর্মকর্তা রিক লি।

সান ফ্রান্সিসকো ক্রনিকল অনুসারে, বব লিকে বুকে দুটি ছুরিকাঘাতসহ মাটিতে অচেতন অবস্থায় দেখতে পান পুলিশ।

এদিকে পুলিশ এখনো ওই ঘটনায় সন্দেহভাজন কাউকে শনাক্ত করতে পারেনি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে।

ক্যাশ অ্যাপ হলো স্মার্টফোন-ভিত্তিক পেমেন্ট অ্যাপ, যার মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে অর্থ স্থানান্তর করা যায়। ফোর্বসের তথ্য অনুসারে অনুসারে, এখন যার বাজারমূল্য চার হাজার কোটি ডলার।

২০১৩ সালে অ্যাপটি চালু হয়। এরপর দ্রুতই গ্রাহক বাড়তে থাকে। ২০১৭ সালের মাসিক সক্রিয় ব্যবহারকারী ছিল ৭০ লাখ। যা ২০২০ সাল নাগাদ ৩ কোটিতে পৌঁছে।

বব লির মৃত্যু ক্যালিফোর্নিয়ার শহরে সহিংস অপরাধের নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।

টেসলার প্রতিষ্ঠাতা ও টুইটারের প্রধান নির্বাহী ইলোন মাস্ক শোক জানিয়ে এক প্রতিক্রিয়ায় বলেন, সহিংস অপরাধের জন্য এলাকাটি ভয়ংকর। হামলাকারীরা ধরা পড়লেও প্রায়শই দ্রুত ছাড়া পেয়ে যায়।

২০২১ ও ২০২২ সালে শহরটিতে ৫৬টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। চলতি বছরে এখন পর্যন্ত সান ফ্রান্সিসকোতে ১২টি হত্যাকাণ্ডের খবর পেয়েছে পুলিশ। ২০২১ সালের তথ্য অনুযায়ী, প্রতি ১৬ জন বাসিন্দার একজন কোনো না কোনো অপরাধের শিকার হয়েছেন।

কোন মন্তব্য নেই