এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের রোমাঞ্চকর জয় স্পোর্টস ডেস্ক
এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের রোমাঞ্চকর জয়
স্পোর্টস ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৩০
উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের প্রথম রাতেই নাটকীয় জয় তুলে নিলো রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফরাসি ক্লাব মার্সেইয়ের বিপক্ষে ১০ জনের দলে পরিণত হয়েও কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতেছে স্প্যানিশ জায়ান্টরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল। তবে প্রথমার্ধের মাঝামাঝি সময় এক খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়লে চাপের মুখে পড়ে জাবি আলোনসোর শিষ্যরা। এ অবস্থায় দলকে ভরসা দেন তারকা ফরোয়ার্ড এমবাপ্পে। পেনাল্টি থেকে দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি।
এই জয়ের মধ্য দিয়ে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে প্রথম দল হিসেবে ২০০তম জয় স্পর্শ করলো। একই সঙ্গে সাবেক কিংবদন্তি মিডফিল্ডার থেকে নতুন কোচে রূপ নেওয়া জাবি আলোনসোও প্রতিযোগিতায় নিজের অভিষেক ম্যাচেই দারুণ সাফল্য পেলেন।
চ্যাম্পিয়নস লিগের শুরুতেই এমন রোমাঞ্চকর জয় রিয়াল সমর্থকদের আত্মবিশ্বাস আরও উঁচুতে নিয়ে গেছে।

কোন মন্তব্য নেই